দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ নামানোর অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। আসল অ্যাপের মুখোশ পরে ভুয়া টিকটক বা গুগল ক্রোমের আড়ালে ফোনে ঢুকে পড়ছে ক্ষতিকর ট্রোজান ভাইরাস। প্লে স্টোর বাদ দিয়ে ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ নিয়েই এখন সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে সাইবার অপরাধীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ইনস্টল হওয়ার পর ‘রকারোলা’ (রকআরোলা) নামের এই ম্যালওয়্যার ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নয়, এটি ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে সক্ষম।
যেভাবে কাজ করে এই ম্যালওয়্যার: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘জিম্পেরিয়াম’-এর তথ্যমতে, হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটক ডাউনলোড করতে আগ্রহী করে। ব্যবহারকারীরা যখন এসব ভুয়া অ্যাপ ডাউনলোড করতে যান, তখন তাদের সামনে ‘গুগল প্লে প্রোটেক্ট’-এর মতো দেখতে একটি সতর্কবার্তা দেখানো হয়। অনেকেই মনে করেন, এটি গুগলের আসল নিরাপত্তা সতর্কবার্তা। ফলে কোনো সন্দেহ ছাড়াই তারা পরবর্তী ডাউনলোডে অনুমতি দেন। আর তখনই ফোনে প্রবেশ করে ‘রকারোলা’ ম্যালওয়্যার।
একবার ফোনে ঢুকে পড়লে এই ম্যালওয়্যার ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ব্যবহারকারীরা মনে করেন, তারা নিজেদের ব্যাংক অ্যাপে প্রবেশ করছেন। বাস্তবে তারা নিজেরাই ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন। এ ছাড়া ম্যালওয়্যারটি ফোনের লকস্ক্রিনের তথ্য চুরি করতে পারে। কনট্যাক্ট তালিকা হাতিয়ে নিতে পারে। এমনকি কী-লগারের মাধ্যমে ফোনে টাইপ করা সব তথ্য রেকর্ড করতে পারে আর ব্যাংক থেকে আসা প্রতারণা সতর্কবার্তা আটকে রাখতে সক্ষম। সন্দেহজনক লেনদেন সম্পর্কে সতর্ক করতে আসা ফোনকলও বাধাগ্রস্ত করতে পারে। ফলে ব্যবহারকারী বুঝে ওঠার আগেই ব্যাংক হিসাব খালি করে ফেলতে পারে সাইবার অপরাধীরা।
নিরাপদ থাকবেন যেভাবে: অ্যান্ড্রয়েড ফোনে নতুন অ্যাপ ইনস্টল করার সবচেয়ে নিরাপদ উপায় হলো শুধু অফিসিয়াল অ্যাপ স্টোর ব্যবহার করা। অর্থাৎ গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোর ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভালো। নিজেকে সুরক্ষিত রাখতে আরও কিছু বিষয় মেনে চলতে পারেন—
সাইবার অপরাধীরা বারবার নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব এবং ডিজিটাল সম্পদকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। সূত্র: এমএসএন
কে